মুহম্মদ আনিসুল হক
২৮ জুন ২০২১ খ্রিষ্টাব্দ, সোমবার
আজ ১৪ আষাঢ় ১৪২৮ বঙ্গাব্দ এবং ১৬ জিলকদ ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কর্কট রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-২৬ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৫২ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কর্কট রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা :১। আপনার ওপর প্রভাবকারী গ্রহ : রবি ও চন্দ্র। আপনার শুভ সংখ্যা :১ ও ২। শুভবার : রবি ও সোমবার। শুভ রত্ন :রুবি ও মুক্তা। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে। আর্থিক দিক ভালো যাবে। বড় ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
সামাজিক অগ্রগতি অব্যাহত থাকতে পারে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। কর্মপরিবেশ অনুকূল থাকবে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
অতীন্দ্রিয় শাস্ত্রাদির প্রতি আগ্রহ বোধ করতে পারেন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ পরিহার করুন। তীর্থযাত্রা হতে পারে। জীবনকে অর্থবহ করার চেষ্টা করুন। পেশাগত দিক ভালো যেতে পারে।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন। অপরের প্রতি সদাচরণ করুন। আজ কোনো ঝুঁকি নেবেন না। সামাজিক সংকট এড়িয়ে চলুন। রিপুকে সংযত রাখুন।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
ব্যক্তিগত দায়দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। কর্মস্থলে ঝামেলা এড়িয়ে চলুন। অপরের প্রতি সদাচরণ করুন। জ্ঞাতিশত্রু সম্পর্কে সতর্ক থাকুন। ব্যাবসায়িক দিক মোটামুটি ভালো থাকতে পারে।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
ধর্মকর্মের প্রতি আগ্রহ বোধ করতে পারেন। নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করুন। শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। শরীর অসুস্থ হতে পারে। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
মাতৃস্বাস্থ্য ভালো যাবে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকতে পারে। পড়াশোনায় মন বসাতে পারবেন। ধর্মীয় কাজে আনন্দ পাবেন। সন্তানের কোনো সাফল্য আনন্দদায়ক হতে পারে।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
ছোট ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে। ব্যক্তিগত যোগাযোগে সুফল পাবেন। মন ভালো থাকবে। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
আর্থিক দিক ভালো যাবে। অধীনস্থদের কাজে লাগাতে পারবেন। ছোট ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। কাজকর্মে উত্সাহ বোধ করবেন। প্রবাসী আপনজনের সঙ্গে যোগাযোগ হতে পারে।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
নিজের গ্রহণযোগ্যতা বাড়তে পারে। শরীর ভালো থাকবে। পাওনা টাকা আদায় হতে পারে। পড়াশোনায় আনন্দ পাবেন। মূল্যবোধ সমুন্নত থাকবে।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। সম্ভাব্য ক্ষেত্রে বিদেশযাত্রা হতে পারে। অপরের প্রতি সদাচরণ করুন। কোনো বিশেষ পোশাক ভালো লাগতে পারে। নিজেকে যথাযথভাবে প্রকাশ করার চেষ্টা করুন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
পেশাগত যোগাযোগ চালিয়ে যান। বড় ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। আইনি ঝামেলা থেকে দূরে থাকুন। দূরের যাত্রা হতে পারে। ব্যয় কমানোর চেষ্টা করুন।
