মো. শহিদুল ইসলাম, সিনিয়র শিক্ষক
পারুলিয়া তফশিলী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ
Until এবং Till
Rule 07: Till এবং until প্রায় একই অর্থে ব্যবহূত হয় বলে এদের যে কোনোটি ব্যবহার করা যায়। Until শব্দের অর্থ যে পর্যন্ত না (till not) এবং till শব্দের অর্থ যে পর্যন্ত (up to)। মনে রাখতে হবে যে, until / till-এর পরে clause ব্যবহূত না হলে until / till দ্বারা একই অর্থ প্রকাশ পায়। তবে যেহেতু until দ্বারা negative বোধক অর্থ প্রকাশ পায় তাই until দ্বারা যে clause-টি শুরু হয় সে clause- এ no বা not বসে না। আবার affirmative বোধক অর্থ প্রকাশ পায় বলে till দ্বারা যে clause-টি শুরু হয় সে clause-টি negative দিয়ে করতে হয়। Until / till-এর structure ও উদাহরণ নিচে দেওয়া হলো।
a) Until / till + affirmative clause
b) Till + negative clause
c) Till / until + word / phrase
Q. Wait until ————.
A. Wait until the rain stops.
Q. Await me till ————.
A. Await me till I do not come back.
Q. His mother will be nursing him until ———-.
A. His mother will be nursing him until he comes round.
Q. My wife will wait till ———-.
A. My wife will wait till I do not telephone.
Q. ———— until / till I hear from you.
A. I’ll wait until / till I hear from you.
Q. OK, then, I won’t expect you until / till ———-.
A. OK, then, I won’t expect you until / till midnight.
As long as / So long as
Rule 08: As long as / so long as এর যতক্ষণ পর্যন্ত এ ধরনের sentence দ্বারা condition প্রকাশ করা যায়। মনে রাখতে হবে যে, as long as / so long as এর পরে সাধারণত affirmative clause ব্যবহূত হয়। As long as / so long as এর structure ও উদাহরণ নিচে দেওয়া হলো।
a) Sub1 + verb ———- + as long as / so long as + sub2 + affirmative verb ——.
Q. He’s welcome to stay as long as —.
A. He’s welcome to stay as long as I can afford.
Q. I’ll remember that day as long as —-.
A. I’ll remember that day as long as I live.
Q. —— so long as you drive carefully.
A. You may take my car so long as you drive carefully.
