স্পোর্টস রিপোর্টার
অনেক দিন অপেক্ষা করছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে খেলার জন্য গলফার সিদ্দিকুর রহমান। অবশেষে আজ সন্ধ্যায় ঢাকা ছাড়ছেন দেশের প্রথম পেশাদার গলফার সিদ্দিকুর। যুক্তরাষ্ট্রের ডালাসে কর্ন ফেরি ট্যুরে অংশগ্রহণ করবেন। এটি হচ্ছে বিখ্যাত পিজিএ ট্যুরের দ্বিতীয় স্তরের টুর্নামেন্ট। এখান থেকে বাছাই হয়ে মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেন গলফাররা। সিদ্দিকুর জানিয়েছেন, পিজিএ ট্যুরে সুযোগ পেলে ২০২২ সালে পুরো এক বছর যুক্তরাষ্ট্রের টুর্নামেন্টে খেলার সুযোগ পাবেন। কর্ন ফেরি ট্যুর কোয়ালিফাইং শুরু হওয়ার আগে যুক্তরাষ্ট্রে লম্বা সময়ের প্রস্তুতি নেবেন সিদ্দিকুর।
