পাবনা প্রতিনিধি
পাবনায় পিসিআর ল্যাব, আইসিইউ ও স্ট্রোল হাই ফ্লো অক্সিজেন স্থাপনের দাবিতে রবিবার মানববন্ধন করেছেন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীরা। পরে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সিভিল সার্জনকে স্মারকলিপি দেওয়া হয়। প্রেসক্লাবের সামনে আব্দুল হামিদ সড়কে এ মানববন্ধনের আয়োজন করা হয়। ‘আমরা পাবনাবাসী’র ব্যানারে মানববন্ধনে অর্ক অ্যাসিস্ট্যান্ট অব রিহ্যাবিলিটেশন, কালের কণ্ঠ শুভ সংঘ পাবনা শাখা, তহুরা আজিজ ফাউন্ডেশনসহ প্রায় ১৫টি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন অংশ নেয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন পাবনা প্রেসক্লাবের সভাপতি এ বি এম ফজলুর রহমান, তহুরা আজিজ ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান মাহবুব প্রমুখ।
