বদরগঞ্জ (রংপুর) সংবাদদাতা
আম নিয়ে বিপাকে পড়েছেন বদরগঞ্জের চাষিরা। করোনাকালীন বাজার ব্যবস্থাপনা ও বিপণন সমস্যায় বাগান বিক্রি করতে না পারায় লোকসান গুনতে হচ্ছে তাদের। উপজেলার রামনাথপুর ইউপির দাড়ারপাড়ার আমচাষি ও বাগানমালিক রুকনুজ্জামান কাজল জানান, ভেবেছিলাম এবার যেহেতু আমের ফলন কম হয়েছে, দাম হয়তো ভালো পাব। কিন্তু এখন পানির দামে বিক্রি হচ্ছে। বাগান যে বিক্রি করব ক্রেতা পাচ্ছি না। আম পেকে ঝরে পড়ছে। বদরগঞ্জ উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা (উদ্ভিদ সংরক্ষণ) কনক রায় জানান, যেহেতু পেকে যাচ্ছে, সেক্ষেত্রে চাষিদের লোকসান হলেও স্থানীয় ভোক্তাদের কাছে বিক্রি করা ছাড়া উপায় নেই।
