সুন্দরবনে কাঁকড়া আহরণের সময় চার জেলে আটক

আপডেট : ২৭ জুন ২০২১, ২১:৫৩

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা

সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনের বাদুর ঝুঁড়ি খালে অবৈধভাবে কাঁকড়া আহরণের সময় চার জেলেকে আটক করেছে বন বিভাগের সদস্যরা। রবিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে কলাগাছিয়া বন টহল ফাঁড়ির কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলামের নেতৃত্বে বাদুর ঝুঁড়ি খালে অভিযান চালানো হয়। এ সময় দুইটি নৌকা ও কাঁকড়াসহ চার জেলে আটক হয়। তবে জব্দকৃত কাঁকড়াগুলো নদীতে অবমুক্ত করা হয়। আটককৃতরা হলেন- শ্যামনগরে গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরা গ্রামের সহিদুল, হাবিবুর খাঁ, জাহিদুল খাঁ ও ইয়াছিন আলী। 

সাতক্ষীরা সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম এ হাসান বলেন, সুন্দরবনের মধ্যে চোরাইভাবে কাঁকড়া আহরণের সময় চার জেলেকে আটক করা হয়। আটককৃত জেলেদের বন আইনে মামলায় আদালতে পাঠানো হয়েছে।