তালায় বিদ্যুত্স্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু

আপডেট : ২৭ জুন ২০২১, ২১:৫৪

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা

তালায় রবিবার দুপুর দেড়টার দিকে বিদ্যুত্স্পৃষ্টে মো. আমানউল্লাহ মালী (১৭)  নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। আমানউল্লাহ উপজেলার বলরামপুর গ্রামের বাবু মালীর ছেলে এবং বালিয়াদহ কলেজিয়েট স্কুলের একাদশ শ্রেণির ছাত্র। উপজেলার মাগুরা ইউনিয়নের ফলেয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী রাসেল বলেন, ফলেয়া এলাকায় ড্রাগন ফলের বাগানের চাষাবাদ ও কর্মচারীর কাজ করত আমানুল্লাহ। রবিবার দুপুরে সেখানে বিদ্যুতের সাইড লাইনে কাজ করার সময় বিদ্যুত্স্পৃষ্টে মৃত্যু হয় তার।