চট্টগ্রামে ৩১ জন রোহিঙ্গা আটক

আপডেট : ২৭ জুন ২০২১, ২১:৫৬

 চট্টগ্রাম অফিস

জেলার বোয়ালখালী উপজেলায় অভিযান চালিয়ে ৩১ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। তারা পাহাড়ে সবজির বাগানে শ্রমিক হিসেবে কাজ করছিলেন। গত শনিবার দিবাগত রাতে করলডেঙ্গা পাহাড়ের জ্যৈষ্টপুরা,আমুচিয়াসহ কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তারা রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে এসেছে।

বোয়ালখালী থানার ওসি আবদুল করিম বলেন, ‘পুলিশের দুটি টিম উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করেছে। আটককৃতরা সবাই রোহিঙ্গা নাগরিক। তারা কক্সবাজারের বিভিন্ন ক্যাম্প থেকে পালিয়ে এসে বোয়ালখালীতে বাগানে কাজ করছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।’