সাংবাদিক মমতাজ উদ্দিন আর নেই

আপডেট : ২৭ জুন ২০২১, ২১:৫৬

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক কার্যনির্বাহী সদস্য ও ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক দপ্তর সম্পাদক সিনিয়র সাংবাদিক মমতাজ উদ্দীন আর নেই। গতকাল শনিবার সকালে কুমিল্লার বরুড়া উপজেলার গ্রামের বাড়িতে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ... রাজিউন)। তার বয়স হয়েছিল ৬২ বছর। দীর্ঘদিন যাবত্ তিনি অসুস্থতায় ভুগছিলেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ আছর বরুড়ার শিলমুড়ি ইউনিয়নের সুলতানপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর গোবিন্দপুর গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

সিনিয়র সাংবাদিক মমতাজ উদ্দিনের মৃত্যুতে ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মশিউর রহমান, ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মিজান মালিক ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন আরিফ এক শোক বার্তায় তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।