হিগুয়েইন-নৈপুন্যে চেলসির বড় জয়

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ২১:১৮

জানুয়ারির মধ্যবর্তী দলবদলে জুভেন্তাস ছেড়ে পাড়ি জমিয়েছিলেন গনজালো হিগুয়েইন। এসেই দলকে এনে দিলেন দারুণ এক জয়। তার এবং এডেন হ্যাজার্ডের জোড়া গোলে ভর করে হাডার্সফিল্ডের বিপক্ষে ৫-০ গোলের জয় পেয়েছে চেলসি। ঘরের মাঠে এই ম্যাচের অন্য গোলটি আসে ডিফেন্ডার ডেভিড লুইজের পা থেকে। আর্জেন্টাইন ফরোয়ার্ডের এমন পারফর্মেন্সের পর সারি বলেন, ‘হিগুয়েইন ধীরে ধীরে উন্নতি করছে। সে যখন এখানে এসেছিল তখন শারীরিকভাবে পুরোপুরি ফিট ছিল না কারণ তার পিঠে সমস্যা আছে আর তাই তাকে দলে নেয়া হয়নি। ফলে সে খুব কম ম্যাচ খেলছে। সে দারুণ এক খেলোয়াড়, গোলগুলো বাদ দিলেও সে এডেনের সঙ্গে খেলার জন্য খুবই মানানসই।’ অন্যদিকে সন হিউং মিনের একমাত্র গোলে নিউক্যাসলকে হারিয়েছে টটেনহ্যাম।