সরকারি গাছ কেটে শীতলক্ষ্যার তীরে পাথর ও বালুর ব্যবসা

আপডেট : ২৭ জুন ২০২১, ২১:৫৯

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

সিদ্ধিরগঞ্জে কাঁচপুর ব্রিজের পশ্চিমপাড়ে শীতলক্ষ্যা নদীর তীরের ১০ লাখ টাকা ব্যয়ে সবুজ বনায়নের সরকারি গাছ কেটে একটি প্রভাবশালী মহল অবাধে চালিয়ে যাচ্ছে অবৈধ পাথর ও বালুর ব্যবসা। নদীর সীমানা পিলারের ভেতরেই পাথরের গুঁড়া, সিলেট সেন্টসহ পাথরের ব্যবসা অবাধে চালিয়ে যাচ্ছে। এতে কয়েক কোটি টাকা ব্যয়ে নির্মিত ওয়াকওয়েটিও ক্ষতিগ্রস্ত হচ্ছে। অভিযোগ রয়েছে, নারায়ণগঞ্জ বিআইডব্লিউটিএর কর্মকর্তাদের ম্যানেজ করে স্থানীয় প্রভাবশালী মহল এ অবৈধ ব্যবসা চালাচ্ছে। এভাবে চলতে থাকলে এক সময় ওয়ার্কওয়েটি বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া একটি জেটি ঘাট ইজারাবিহীন থাকায় সরকার হারাচ্ছে মোটা অঙ্কের রাজস্ব।