ডাচদের ইউরো থেকে বিদায় করলো চেক রিপাবলিক

আপডেট : ২৮ জুন ২০২১, ০০:১২

চেক রিপাবলিকের কাছে  ২-০ গোলে হেরে ইউরো থেকে ছিটকে পড়লো নেদারল্যান্ডস। হাঙ্গেরির ফ্রেঙ্ক পুসকাস স্টেডিয়ামে অঘটনের শিকার হলো শিরোপা জিততে আসা ডাচরা। রাউন্ড অব সিক্সটিন থেকেই বিদায় নিলো তারা।

কাগজে কলমে হট ফেবারিট থাকলেও, মাঠের খেলায় তার ছিঁটেফোঁটাও দেখাতে পারেনি ডাচরা। উল্টো চেক ফুটবলারদের আক্রমনে তটস্থ থাকতে হয়েছে তাদেরকে।

ম্যাচে ডাচদের গোলপোস্টে ৫টি শট নিয়েছে চেক রিপাবলিক। বিপরীতে একটি শটও নিতে পারেনি নেদারল্যান্ডসের ফুটবলাররা। এই এক তথ্যেই পরিষ্কার, ম্যাচে কাদের আধিপত্য ছিল।

প্রথমার্ধ্বে অবশ্য ডাচদের আধিপত্যই ছিল। ৫৫ মিনিটে ডাচ ডিফেন্ডার ম্যাথুস ডি লিটকে লালকার্ড দেখে মাঠ ছাড়তে হয়। ১০ জনের দলে পরিণত হয় নেদারল্যান্ডস। এরপর ম্যাচের লাগামটাও হারায় তারা।

৬৮ মিনিটে ম্যাচের ১ম গোলটা করেন হোলস। এগিয়ে যায় চেক রিপাবলিক। এরপর ৮০ মিনিটে ডাচদের জালে আরও একবার বল পাঠান চেক ফরোয়ার্ড প্যাট্রিক শিয়েক। লিড হয় ২-০।

সেই লিড ধরে রেখেই ম্যাচ শেষ করে চেক রিপাবলিক। ফলে ডি ইয়াং- মেম্ফিস ডিপেদের ইউরো যাত্রার ইতি টানতে হচ্ছে এখানেই।

ইত্তেফাক/এএএন/টিআর