গুজবে কান দেবেন না, আমার মা ১০০ বছর বয়সে টিকা নিয়েছেন :মোদি

আপডেট : ২৮ জুন ২০২১, ০০:৩৪

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রতি মাসের শেষ রবিবার ‘মন কি বাত’ অনুষ্ঠান করেন। গতকালের সেই অনুষ্ঠানে তিনি ভারতবাসীকে করোনা ভাইরাসের (কোভিড-১৯) টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দেশে এখনো অনেকে ভ্যাকসিন নেননি, কিন্তু প্রত্যেকের ভ্যাকসিন নেওয়া উচিত। সামান্য কিছু পার্শ্বপ্রতিক্রিয়া থাকলেও করোনাকে জয় করতে ভ্যাকসিনের বিকল্প নেই। মানুষের আস্থা বাড়াতে নিজের মায়ের প্রসঙ্গ তুলে মোদি বলেন, ‘আমি ভ্যাকসিনের দুটি ডোজই নিয়েছি। আমার মায়ের বয়স ১০০ বছর। তিনিও দুটি ভ্যাকসিন নিয়েছেন। ভ্যাকসিন নিয়ে কোনো নেতিবাচক গুজব বিশ্বাস করবেন না।’

নরেন্দ্র মোদি বলেন, ‘বিজ্ঞানের ওপর আস্থা রাখতে হবে। সবাই মিলে যদি করোনার বিরুদ্ধে আমরা লড়াই করি, তবে সাফল্য আসবেই।’ আনন্দবাজার পত্রিকার খবরে এ তথ্য জানানো হয়েছে।