বাইসাইকেল উল্টে স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু

আপডেট : ২৮ জুন ২০২১, ০৩:০৫

মানিকগঞ্জ সদর উপজেলার মনপুড়া ব্রিজ নামক স্থানে রবিবার (২৭ জুন) বাইসাইকেল উল্টে রিয়া আক্তার (১৪) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু  হয়েছে।

নিহত রিয়া আক্তার মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বারাহিরচর মধ্যপাড়া গ্রামের সেলিম মিয়ার মেয়ে ও রাজিবপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কৃষ্ণপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বর আব্দুস সামাদ বলেন, দুপুরে বাড়ি থেকে বাইসাইকেল চালিয়ে তার ছোট ভাইকে নিয়ে মামার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হয় রিয়া আক্তার পথিমধ্যে মনপুড়া ব্রিজ নামক স্থানে বাইসাইকেল উল্টে বাইসাইকেলের হ্যান্ডেল তার পেটের ভেতরে ঢুকে যায়। এতে করে গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইত্তেফাক/এসজেড