সাতক্ষীরায় করোনা উপসর্গে ৭ জনের মৃত্যু

আপডেট : ২৮ জুন ২০২১, ০৯:৫১

সাতক্ষীরায় মেডিকেল কলেজ (সমাকে) হাসপাতালে  গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে তিন নারীসহ আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে গত এক সপ্তাহের ব্যবধানে সাতক্ষীরায় করোনা আক্রান্ত হয়ে ৬ জনসহ মোট ৫৮ জনের মৃত্যু হলো।

এদিকে গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় নতুন করে আরও ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে একজন চিকিৎসক, একজন রাজনীতিক ও একজন শিক্ষক রয়েছেন। এ সময় সামেক হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে ৯২ জনের। শনাক্তের হার ২৮ দশমিক ২৬ শতাংশ।

সাতক্ষীরায় করোনা উপসর্গে ৮ জনের মৃত্যু, শনাক্ত ৫৪ 

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলায় বর্তমানে ৮৬২ জন করোনা পজিটিভ রোগী চিকিৎসাধীন আছেন। এরমধ্যে ২৭জন পজিটিভ রোগী সামেক হাসপাতালে এবং ১৭জন পজিটিভ রোগী বেসরকারি বিভিন্ন ক্লিনিকে চিকিৎসাধীন আছেন। বাকীরা আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন। এনিয়ে ২৭ জুন পর্যন্ত জেলায় মোট করোনা আক্রান্ত হয়েছে ৩ হাজার ২৮৮ জন।

ইত্তেফাক/এমআর