চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনার সর্বোচ্চ সংক্রমণ হার রেকর্ড হয়েছে। এ সময়ে পর পর দ্বিতীয় দিনের মতো ৭ জনের মৃত্যু হয়।
সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ রিপোর্টে বলা হয়, নগরীর নয়টি, পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে গতকাল চট্টগ্রামের ১ হাজার ১৫১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে নতুন ৩২৭ জন পজিটিভ শনাক্ত হন। সংক্রমণ হার ২৮ দশমিক ৪১ শতাংশ। জেলায় করোনাভাইরাসে মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা এখন ৫৭ হাজার ৯৯৭ জন। এর মধ্যে শহরের ৪৫ হাজার ৩৫৭ জন ও গ্রামের ১২ হাজার ৬৪০ জন।

গতকাল করোনাভাইরাসে আগের দিনের মতোই শহরের একজন ও গ্রামের ৬ জন মারা যান। ফলে মৃতের সংখ্যা বেড়ে এখন ৬৮৮ জন হয়েছে। এতে শহরের ৪৬৯ ও গ্রামের ২১৯ জন। সুস্থতার ছাড়পত্র পেয়েছেন নতুন ১২৩ জন। মোট আরোগ্যলাভকারীর সংখ্যা ৪৯ হাজার ৩৮ জনে উন্নীত হয়েছে।
ইত্তেফাক/এমআর
