ঐতিহ্যবাহী ও সমকালীন শিল্প কেন্দ্র ‘যথাশিল্প’ ২০১৬ সাল থেকে পরম্পরার সঙ্গে আধুনিকতার সমন্বয় ঘটাতে নিরবিচ্ছিন্নভাবে কাজ করে চলেছে। ইতিমধ্যেই বাংলাদেশে প্রথম নকশি নোটবুক তৈরি করে যথাশিল্প বিশেষ জনপ্রিয়তা অর্জন করে। এরই ধারাবাহিকতায় যথাশিল্প প্রথমবারের মতো দেশের বাজারে নিয়ে এলো নকশি কাঁথার টি-শার্ট।
যথাশিল্পের এই অভিনব উদ্যোগের পেছনে রয়েছে গ্রামীণ নকশিকাঁথা ও হারিয়ে যাওয়া প্রাচীন বাংলার সাতগাঁও কাঁথার গুরুত্ব বিশ্বের কাছে তুলে ধরার প্রয়াস।
ষোলো শতকে পর্তুগীজদের ব্যবসার সূত্র ধরে সাতগাঁও কাঁথার প্রচলন হয়েছিল। পর্তুগীজরা বাংলা ত্যাগ করার পর এই কাঁথা তৈরির অবসান ঘটে। কিন্তু সাতগাঁও শিল্পীদের দেশীয় কাঁথা বিদেশী নকশায় তৈরির পারদর্শিতা ইতিহাসে সৃজনশীলতার এক অনন্য উদাহরণ। গ্রাম বাংলার শিল্পীরা আজও নকশিকাঁথার রুচিশীলতা ও নান্দনিকতার ধারা বজায় রেখেছেন।
ওয়েবসাইট :www.jothashilpa.com
