হিমন এডওয়ার্ড গমেজ
সিনিয়র শিক্ষক
সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ ঢাকা
১. তোমার শরীরের স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখতে প্রকৃতির কোন উপাদান গ্রহণ করবে?
উত্তর:পানি আমাদের শরীরের স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখতে সাহায্য করে।
২. উদ্ভিদ কীভাবে পানি গ্রহণ করে? উদ্ভিদদেহে কত ভাগ পানি?
উত্তর:উদ্ভিদ শোষণ প্রক্রিয়ায় পানি গ্রহণ করে। উদ্ভিদদেহে ৯০ ভাগ পানি।
৩. পানির দুটি উেসর নাম লেখ।
উত্তর:পানির দুটি উত্স হলো—
i. সমুদ্র ও ii. নদী।
৪. বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান ও খনিজ লবণ উদ্ভিদ দেহের বিভিন্ন অংশে পৌঁছার জন্য উদ্ভিদের কী প্রয়োজন?
উত্তর:বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান ও খনিজ লবণ উদ্ভিদ দেহের বিভিন্ন অংশে পৌঁছার জন্য উদ্ভিদের পানি প্রয়োজন।
৫. প্রচণ্ড গরমে পানি গ্রহণ জীবের কী কাজে লাগে বলে তুমি মনে কর?
উত্তর:প্রচণ্ড গরমে পানি গ্রহণ জীব তথা উদ্ভিদ ও প্রাণী উভয়ের দেহ শীতল করতে কাজে লাগে বলে আমি মনে করি।
৬. বেঁচে থাকার জন্য প্রাণীর পানি প্রয়োজন। মানবদেহে এর পরিমাণ কতটুকু?
উত্তর:বেঁচে থাকার জন্য প্রাণীর পানি প্রয়োজন। মানবদেহে পানির পরিমাণ ৬০-৭০ ভাগ পানি।
৭. আমরা খাদ্য গ্রহণ করলে সেই খাদ্য দেহে পরিপাক হয়। এ পরিপাক কীসের সাহায্যে ঘটে?
উত্তর:আমরা খাদ্য গ্রহণ করলে সেই খাদ্য দেহে পরিপাক হয়। এ পরিপাক পানির সাহায্যে ঘটে।
৮. পানির উত্স কয়টি ও কী কী?
উত্তর:পানির উত্স দুটি। যথা—
i. প্রাকৃতিক উত্স ও ii মানুষের তৈরি উত্স।
৯. পানিচক্রে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে কীসে পরিণত হয়?
উত্তর:পানিচক্রে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র পানিকণায় পরিণত হয়।
১০. বাষ্পীভবন কী?
উত্তর:কোনো পদার্থ তরল অবস্থা থেকে বায়বীয় অবস্থায় পরিণত হওয়ার প্রক্রিয়াই বাষ্পীভবন।
১১. ঘনীভবন কাকে বলে?
উত্তর:কোনো পদার্থ বায়বীয় বা গ্যাসীয় অবস্থা থেকে তরল অবস্থায় পরিণত হওয়ার প্রক্রিয়াকে ঘনীভবন বলে।
১২. পানিচক্র কাকে বলে?
উত্তর:যে প্রক্রিয়ায় পানি বিভিন্ন অবস্থায় পরিবর্তিত হয়ে ভূপৃষ্ঠ ও বায়ুমণ্ডলের সর্বত্র ছড়িয়ে পড়ে তাই পানিচক্র।
১৩. বরফকে তাপ দিলে পানি হয়, পানিকে তাপ দিলে কী হয়?
উত্তর:বরফকে তাপ দিলে পানি হয়, পানিকে তাপ দিলে জলীয় বাষ্পে পরিণত হয়।
১৪. বৃষ্টির পর মাটিতে পানি জমা হয়। কিছুক্ষণ পর সেই পানি অদৃশ্য হয়ে যায়। ওই পানি কোথায় যায়? উত্তর:বৃষ্টির পর পানি সাধারণত মাটিতে শোষিত হয় অথবা নদীতে গড়িয়ে পড়ে। মাটিতে শোষিত হয়ে বৃষ্টির পানি ভূগর্ভস্থ পানি হিসেবে জমা হয়।
