Basic Grammar
এম এ হামিদ খান, সহকারী অধ্যাপক
ধনবাড়ী সরকারি কলেজ, টাঙ্গাইল।
সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
কেমন আছ? শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও তোমরা পড়াশুনার টেবিলেই আছ আশা করছি। আমরা Basic Grammar নিয়ে আলোচনা করছি। বন্ধুরা, আমরা Verb নিয়ে ইতিপূর্বে দুটি পর্বে আলোচনা করেছি। আজ Verb ‘to have’ নিয়ে আলোচনা করবো।
Use of Verb ‘to have’
Verb ‘to have’ বলতে have/has বা had কে বোঝায়। Verb ‘to have’ ও কখনো মূল Verb আবার কখনো বা সাহায্যকারী Verb হিসেবে ও ব্যবহূত হয়। যেমন: (a) মূল Verb : He has a garden.
(b) সাহায্যকারী Verb: He has done the work.
Subject, Number ও Person ভেদে Verb ‘to have’ এর ব্যবহার:
Person Singular Plural
1st I have a book.
I have written a poem.
We have a garden.
We have made a club.
মূল Verb হিসেবে সাহায্যকারী Verb হিসেবে 2nd You have a car.
You have broken the glass. You have a park.
You have visited the place.
মূল Verb হিসেবে সাহায্যকারী Verb হিসেবে 3rd He has a pen.
He has written a book. They have a car.
They have visited Cox’s Bazar.
মূল Verb হিসেবে সাহায্যকারী Verb হিসেবে শিক্ষার্থী বন্ধুরা আজ এ পর্যন্তই। পরবর্তীতে Verb নিয়ে আরো আলোচনা করবো। কারণ English Language তথা English Grammar এ Verb খুবই important.
