এইচ.এম. ফেরদাউস হাসান রাসেল প্রভাষক বাংলা
মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ
ঢাকা
কোভিড-১৯ প্রেক্ষিতে ২০২২ সালের এইচএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে শিক্ষার্থীদের পড়াশোনা। বাংলা প্রথম পত্রের ‘তাহারেই পড়ে মনে’ কবিতার গুরুত্বপূর্ণ
জ্ঞানমূলক প্রশ্নোত্তর বাড়ির কাজ হিসেবে অনুশীলন করো।
জ্ঞানমূলক প্রশ্নোত্তর
১. কবি সুফিয়া কামাল কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তর:কবি সুফিয়া কামাল ১৯১১ সালে জন্মগ্রহণ করেন।
২. সুফিয়া কামালের জন্মের সময় কাদেরকে গৃহবন্দি জীবন কাটাতে হতো?
উত্তর:সুফিয়া কামালের জন্মের সময় বাঙালি মুসলমান নারীদেরকে গৃহবন্দি জীবন কাটাতে হতো।
৩. সুফিয়া কামালের জন্মের সময় পরিবারে কোন ভাষার প্রবেশ এক রকম বন্ধ ছিল?
উত্তর:সুফিয়া কামালের জন্মের সময় পরিবারে বাংলা ভাষার প্রবেশ এক রকম বন্ধ ছিল।
৪. সুফিয়া কামালের স্বামীর নাম কী ছিল?
উত্তর:সুফিয়া কামালের স্বামীর নাম ছিল সৈয়দ নেহাল হোসেন।
৫. পারিবারিক নানা উত্থান-পতনের মধ্যে সুফিয়া কামাল কেমন শিক্ষায় শিক্ষিত হয়েছিলেন?
উত্তর:পারিবারিক নানা উত্থান-পতনের মধ্যে সুফিয়া কামাল স্বশিক্ষায় শিক্ষিত হয়েছিলেন।
৬. সাহিত্য সাধনায় সুফিয়া কামালের প্রধান উত্সাহদাতা কে ছিলেন?
উত্তর:সাহিত্য সাধনায় সুফিয়া কামালের প্রধান উত্সাহদাতা ছিলেন তাঁর স্বামী সৈয়দ নেহাল হোসেন।
৭. ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি ‘মাসিক মোহাম্মদী’ পত্রিকার কততম সংখ্যায় প্রকাশিত হয়?
উত্তর:‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি ‘মাসিক মোহাম্মদী’ পত্রিকার ষষ্ঠ সংখ্যায় প্রকাশিত হয়।
৮. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবির মন কীসে আচ্ছন্ন হয়ে যায়?
উত্তর:‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবির মন রিক্ততার হাহাকারে আচ্ছন্ন হয়ে যায়।
৯. কবিকে বসন্ত-বন্দনা রচনা করতে বলেছে কে?
উত্তর:কবি-ভক্তরা কবিকে বসন্ত-বন্দনা রচনা করতে বলেছে।
১০. ‘অলখ’ শব্দের অর্থ কী?
উত্তর:’অলখ’ শব্দের অর্থ- অলক্ষ বা দৃষ্টির অগোচর।
১১. ‘উন্মনা’ শব্দের অর্থ কী?
উত্তর:‘উন্মনা’ শব্দের অর্থ- অন্যমনস্ক।
১২. যবদ্বীপের রাজধানীর নাম কী?
উত্তর:যবদ্বীপের রাজধানীর নাম বাটাভিয়া।
