মাহদী মো. সৌহার্দ্য রাফিক স্পন্দন, শিক্ষার্থী
হাতীবান্ধা এস.এস.সরকারি মডেল উচ্চ বিদ্যালয়
অধ্যায়:ভৌত রাশি এবং পরিমাপ
৬. প্রকৃতির ইতিহাস নিয়ে কে ৩০ খণ্ডে একটি এনসাইক্লোপিডিয়া লিখেছিলেন?
উত্তর:প্রকৃতির ইতিহাস নিয়ে আল মাসুদি ৩০ খণ্ডে একটি এনসাইক্লোপিডিয়া লিখেছিলেন।
৭. কত সালে কোপার্নিকাস তার একটি বইয়ে সূর্য কেন্দ্রিক একটি সৌরজগতের ব্যাখ্যা দেন?
উত্তর:১৫৪৩ সালে।
৮. কত সালে কুলম্ব বৈদ্যুতিক চার্জের ভেতরকার বলের সূত্র আবিষ্কার করেন?
উত্তর:১৭৭৮ সালে।
৯. কে কত সালে এক্স-রে আবিষ্কার করেন?
উত্তর:রন্টজেন, ১৮৯৫ সালে।
১০. রাশি কী?
উত্তর:এই জগতে যা কিছু আমরা পরিমাপ করতে পারি তাকে রাশি বলে।
১১. পরিমাপ কাকে বলে?
উত্তর:কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাকে বলা হয় পরিমাপ।
