শূন্যস্থান পুরণ
১. পরিবেশ দূষণের ফলে জীবের কিছু প্রজাতি — হবে।
২. দূষণের কারণে মানুষের — রোগটি হয় না।
৩. তোমার চাচার কারখানা সচল রাখতে তিনি তেল ও কয়লা ব্যবহার করেন। এই তেল ও কয়লা —।
৪. পরিবেশ দূষণের অন্যতম প্রধান কারণ —।
৫. পরিবেশ দূষণের বড় কারণ —।
৬. হিমবাহ গলে যাওয়ার কারণ পৃথিবীর —।
১. বিলুপ্ত; ২. এইডস; ৩. জীবাশ্ম জ্বালানি; ৪. শিল্পায়ন; ৫. জনসংখ্যা বৃদ্ধি; ৬. তাপমাত্রা বৃদ্ধি।
৭. হর্ন বাজালে— দূষণ হয়।
৮. শ্রবণ শক্তি হ্রাস হয়—দূষণের প্রভাবে।
৯. পানি দূষণের ফলে— খাদ্য শৃঙ্খলের ব্যাঘাত ঘটছে।
১০. কীটনাশক মাটির সাথে মিশে—দূষিত করে।
১১. পানি দূষণের ফলে জলজ — মারা যাচ্ছে।
১২. মাটি দূষণ জমির— নষ্ট করে।
১৩. তেল, গ্যাস ও কয়লা হচ্ছে— জ্বালানি।
১৪. কারখানার—পানিতে ফেললে পানি দূষিত হয়।
১৫. বায়ু, পানি ও মাটি দূষিত হওয়ার প্রধান কারণ, জনসংখ্যার বাড়তি— মেটানো।
১৬. তোমাদের গ্রামের আশপাশে বেশ কিছু ইটের ভাটা গড়ে ওঠার ফলে দূষিত হবে —।
১৭. তোমার স্কুলের চারপাশের আবর্জনা একত্র করে আগুন ধরিয়ে দিলে। এতে — হবে।
১৮. গৃহকর্মী হামিদা ময়লা পুকুরের পানিতে গোসল করায় গায়ে চুলকানির লক্ষণ দেখা দিয়েছে। হামিদার — হয়েছে।
১৯. তোমার বাসায় ব্যবহূত প্লাস্টিকের কৌটা, পলিথিন, প্লাস্টিকের খেলনা খোলা জায়গায় ফেলে রাখলে — দূষণ হবে।
২০. কৃষিক্ষেত্রে অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের ফলে জমির — কমে।
২১. বায়ু দূষণের ফলে — হচ্ছে।
২২. পানি দূষণের ফলে — হয়।
২৩. জলজ খাদ্য শৃঙ্খলের ব্যাঘাত ঘটার কারণ —।
২৪. পানিবাহিত রোগ—।
উত্তর: ৭. শব্দ; ৮. শব্দ; ৯. জলজ; ১০. মাটি; ১১. প্রাণী; ১২. উর্বরতা; ১৩. জীবাশ্ম; ১৪. ক্ষতিকর বর্জ্য পদার্থ; ১৫. চাহিদা; ১৬. বায়ু; ১৭. বায়ু দূষণ; ১৮. চর্মরোগ; ১৯. মাটি; ২০. উত্পাদন ক্ষমতা; ২১. এসিড বৃষ্টি; ২২. ডায়রিয়া; ২৩. পানি দূষণ; ২৪. ডায়রিয়া;
