ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা
প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে মানিকগঞ্জে জনসচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল সোমবার জেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। এ উপলক্ষ্যে আলোচনাসভার আয়োজন শেষে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা প্রশাসন কার্যালয় থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে শহিদ রফিক চত্বরে এসে শেষ হয়। এ সময় পথচারীদের মধ্যে মাস্ক বিতরণ এবং করোনা ভাইরাসের ভয়াবহতা ও এ থেকে রক্ষা পেতে করণীয় সম্পর্কে জনগণকে সচেতন করা হয়। শোভাযাত্রা ও আলোচনাসভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, জেলা পুলিশ সুপার রিফাত রহমান শামীম, পৌরসভার মেয়র মো. রমজান আলী, স্কাউট দলসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
