কবর থেকে কঙ্কাল চুরি

আপডেট : ২৮ জুন ২০২১, ২০:৫৮

শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা

শ্রীপুরে পাঁচটি কবর থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। গতকাল ভোররাতে পৌর এলাকার চন্নাপাড়া বায়তুল আতিক জামে মসজিদের পূর্ব পাশের কবরস্থানে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, মসজিদের পাশে কবরস্থানে ভোররাতে চোরের দল কবর খনন করে কঙ্কাল বস্তাবন্দি করার সময় পার্শ্ববর্তী বাড়ির লোকজন দেখে ফেলে। স্থানীয় লোকজন ধাওয়ায় দিলে চোরেরা কিছু কঙ্কাল নিয়ে যায় এবং কিছু ফেলে রাখে। শ্রীপুর থানার ওসি খোন্দকার ইমাম জানান, বিষয়টি তাকে জানানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।