চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় সড়ক বেহাল

আপডেট : ২৮ জুন ২০২১, ২১:২১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সংস্কারের অভাবে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার অধিকাংশ রাস্তা বেহাল অবস্থায় রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে পথচারীসহ যানবাহন চালকদের। জানা গেছে, হুজরাপুর মোড় থেকে ফায়ার সার্ভিস মোড়, করনেশন রোড থেকে মহানন্দা বাসস্ট্যান্ড, শাহীবাগ-সরকারের মোড়সহ বিভিন্ন রাস্তা দীর্ঘদিন ধরে সংস্কার করা হয়নি। হুজরাপুর মহল্লার বাসিন্দা রওশন আলী জানান, রাস্তা বেহাল হওয়ার কারণে যানবাহনে যাতায়াত করা কঠিন হয়ে পড়েছে। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম জানান, অর্থ বরাদ্দের জন্য তৃতীয় নগরায়ণ প্রকল্প ৩-এ চাহিদাপত্র পাঠানো হয়েছে। অর্থ বরাদ্দ পাওয়া গেলে রাস্তাগুলো সংস্কার করা হবে।