ইত্তেফাক রিপোর্ট
দর কমার মধ্যদিয়ে সপ্তাহের প্রথম কার্যদিবসে গতকাল রবিবার দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এর ফলে টানা তিন কার্যদিবস পুঁজিবাজারে দর কমলো। গতকাল দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ২০ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ৯৯ পয়েন্ট। বাজার সংশ্লিষ্টরা বলছেন, বিনিয়োগকারীদের মধ্যে প্রত্যাশা ছিল বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতিতে পুঁজিবাজারকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। কিন্তু ঘোষিত মুদ্রানীতিতে পুঁজিবাজারের জন্য নতুন করে কিছু রাখা হয়নি। ডিএসইর তথ্য মতে, রবিবার ডিএসইতে ২৪ কোটি ৬ লাখ ৬৯ হাজার ৪৩৩টি শেয়ারের হাত বদল হয়েছে। এতে লেনদেন হয়েছে ৯৮৪ কোটি ২১ লাখ ২ হাজার টাকা। এর আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৯৯২ কোটি ৭৩ লাখ ৭৯ হাজার টাকা।
গতকাল ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১৯ দশমিক ৬৮ পয়েন্ট কমে ৫৮০১ পয়েন্ট, ডিএস-৩০ মূল্যসূচক ৪ পয়েন্ট কমে ২০০৩ দশমিক ৮৪ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক শূন্য দশমিক ৭৮ পয়েন্ট বেড়ে ১৩১১ দশমিক ৩৮ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩৩টির, কমেছে ১৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টি কোম্পানির শেয়ার।
লেনদেনের ভিত্তিতে প্রধান ১০টি কোম্পানি হলো, বিএসসিসিএল, ইউনাইটেড পাওয়ার, কেপিসিএল, গ্রামীণ ফোন, মেঘনা পেট্রোলিয়াম, প্রিমিয়ার ব্যাংক, বাংলাদেশ শিপিং করপোরেশন, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, সিটি জেনারেল ইন্স্যুরেন্স ও ইস্টার্ন হাউজিং।
ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোমপানি হলো, আইসিবি এএমসিএল ২য় মি. ফা., বিএসসিসিএল, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, দেশ গার্মেন্ট, আনলিমা ইয়ার্ন, লিব্রা ইনফিউশন ও রূপালি লাইফ ইন্স্যুরেন্স।
অন্যদিকে দর কমার শীর্ষে প্রধান ১০টি কোমপানি হলো, অ্যাপোলো ইস্পাত, জাহিন টেক্স, ইউনাইটেড ইন্স্যুরেন্স, ইমাম বাটন, হাক্কানী পাল্প, অগ্রনী ইন্স্যুরেন্স, অলটেক্স ইন্ডা., প্রিমিয়ার লিজিং, রেনউইক যজ্ঞেশ্বর ও নরদার্ন জুট।
অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতে সার্বিক সূচক ৯৯ পয়েন্ট কমে ১৭ হাজার ৭৯১ পয়েন্টে অবস্থান করছে। এ বাজারে লেনদেন হওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৯৫টির, কমেছে ১৬৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টি কোম্পানির শেয়ারের দাম। সিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৩৬ কোটি ৭৩ লাখ ১২ হাজার ৭৮ টাকা।
