কালীগঞ্জে বৃদ্ধ খুন গ্রেফতার ৩

আপডেট : ২৮ জুন ২০২১, ২১:২৩

কালীগঞ্জ (লালমনিরহাট) সংবাদদাতা

জমির সীমানা সংক্রান্ত দ্বন্দ্বে প্রতিপক্ষের কোদালের আঘাতে কালীগঞ্জে নিজাম উদ্দিন (৮০) নামের এক বৃদ্ধ খুন হয়েছেন। রবিবার বিকালে উপজেলার কাকিনা ইউনিয়নের উত্তর গোপালরায় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নিজাম উদ্দিন ঐ গ্রামের বাসিন্দা। ঘটনার পর নিহতের ছেলে আব্দুস সালাম বাদী হয়ে সাত জনের নামে মামলা করেছেন। পরে পুলিশ এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেফতার করে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরজু মো. সাজ্জাদ হোসেন জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা হয়েছে। এরই মধ্যে তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।