মহেশপুর সীমান্তে ১০ কেজি গাঁজা জব্দ

আপডেট : ২৮ জুন ২০২১, ২১:২৩

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা

মহেশপুরের সামন্তা সীমান্তে সোমবার ভোরে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজা জব্দ করেছে ৫৮ বিজিবি। ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খাঁন জানান, ৫৮ বিজিবির অধীনস্ত সামন্তা বিওপির টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মহেশপুর জীবননগরপাড়ার ঈদগার কাছ থেকে ১০ কেজি গাঁজা জব্দ করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। ৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল কামরুল আহসান জানান, সীমান্তে অবৈধ পারাপার এবং মাদক বিরোধী অভিযানে তারা কঠোর অবস্থানে আছে।