চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী ও চন্দনাইশের হারলায় রবিবার রাতে পৃথক অভিযান চালিয়ে কারাদণ্ডাদেশপ্রাপ্ত আসামি এবং ২ হাজার পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ দোহাজারী সিঙ্গার শোরুমের সামনে থেকে চট্টগ্রামমুখী প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ২ হাজার পিস ইয়াবাসহ হাসান আহমদকে গ্রেফতার করে। এ সময় ইয়াবা বহনকারী প্রাইভেট কারটি জব্দ করা হয়। অপরদিকে একই সময় পুলিশ উপজেলার হারলা গ্রামে ছয় মাসের কারাদণ্ডাদেশপ্রাপ্ত আসামি কাজল সেনকে গ্রেফতার করে। পরে তাদের আদালতে পাঠানো হয়। চন্দনাইশ থানার ইনচার্জ নাসির উদ্দিন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
