স্পোর্টস রিপোর্টার
টানা ১১ ম্যাচ জিততে পারেনি ব্রাজিল। কোপা আমেরিকায় ব্রাজিলের জয়রথ থামিয়ে দিল ইকুয়েডর। রবিবার কোপা আমেরিকার গ্রুপ পর্বের শেষ খেলায় ব্রাজিল ১-১ গোলে ড্র করেছে ইকুয়েডরের বিপক্ষে। নকআউটে যাওয়া আগেই নিশ্চিত জিছল ব্রাজিলের। তাই ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ নিয়ে খুব দুশ্চিন্তায় ছিলেন না কোচ তিতে। উলটো নেইমারসহ একাধিক ফুটবলারকে বিশ্রামে দিয়েছিলেন। প্রথম একাদশে সুযোগ পান গ্যাব্রিয়েল বারবোসা, এভার্টন, ডগলাস লুইস, ফ্যাবিনহোর মতো ফুটবলাররা। আক্রমণভাগে লুকায় পাকুয়েতা ভালো খেললেও বাকিরা সেভাবে সুযোগ কাজে লাগাতে ব্যর্থ। তাও এডের মিলিটাওয়ের গোলে প্রথমার্ধে এগিয়ে যায় ব্রাাজিল। দ্বিতীয়ার্ধে ইকুয়েডরের অ্যাঞ্জেল মিনা সমতা আনেন।
