ওয়ান ব্যাংকের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনর্নির্বাচিত

আপডেট : ২৮ জুন ২০২১, ২১:৪৪

এস এম শহীদুল্লাহ খান বিগত সম্প্রতি এক বছরের মেয়াদে ওয়ান ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদে পুনর্নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে জহুর উল্লাহ ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত এবং এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান পদে পুনর্নির্বাচিত হয়েছেন। শহীদুল্লাহ খান মিডিয়া নিউ এইজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং ইংরেজি দৈনিক নিউ এইজের প্রকাশক। তিনি হলিডে পাবলিকেশন লিমিটেডের একজন পরিচালক। তিনি চারুতা হোমস লিমিটেড এবং নর্থ পোল কোল্ড স্টোরেজের চেয়ারম্যান। জহুর উল্লাহ এলএল গ্রুপের চেয়ারম্যান এবং জিটেক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও হলিডে পাবলিকেশন্স লিমিটেডের একজন পরিচালক। —প্রেস বিজ্ঞপ্তি