ক্যাপসন নিউজ

আপডেট : ২৮ জুন ২০২১, ২১:৪৪

করপোরেট সামাজিক দায়বদ্ধতার আওতায় উত্তরা ব্যাংকের পক্ষ থেকে সম্প্রতি সন্তানের লেখাপড়া এবং রিকশা কেনার জন্য রিকশাচালক জয়নাল আবেদীনকে নগদ ৫০ হাজার টাকা হস্তান্তর করেন ব্যাংকের এমডি ও সিইও মোহাম্মদ রবিউল হোসেন। ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের ডিএমডি মাকসুদুল হাসান, মো. আবুল হাশেম, মো. আশরাফ-উজ-জামান উপস্থিত ছিলেন

০০

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ‘জয়পাড়া শাখা’ নতুন ঠিকানায় সম্প্রতি স্থানান্তরিত হয়। ব্যাংকের চেয়ারম্যান মোরশেদ আলম, এমপি প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি নতুন ঠিকানায় কার্যক্রম উদ্বোধন করেন। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরী