দর বাড়ার শীর্ষে সোনালী পেপার

আপডেট : ২৮ জুন ২০২১, ২১:৪৫

ইত্তেফাক রিপোর্ট

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সোমবার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৩১টির বা ৬২ দশমিক ১০ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। গতকাল সোনালী পেপারের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। আগের দিন রবিবার লেনদেন শেষে সোনালী পেপারের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৯৭ দশমিক ৪০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ২১৭ দশমিক ১০ টাকায়। অর্থাত্ গতকাল কোম্পানিটির শেয়ার দর ১৯ দশমিক ৭০ টাকা বা ৯ দশমিক ৯৭ শতাংশ বেড়েছে। ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৯৬ শতাংশ, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৯৪ শতাংশ, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৮৭ শতাংশ, অলিম্পিক এক্সেসরিজের ৯ দশমিক ৭৩ শতাংশ, জিবিবি পাওয়ারের ৯ দশমিক ৬৮ শতাংশ, এটলাস বাংলাদেশের ৯ দশমিক ৫৪ শতাংশ, ফু-ওয়াং সিরামিকের ৯ দশমিক ১৬ শতাংশ, ন্যাশনাল টির ৮ দশমিক ৬৫ শতাংশ এবং স্ট্যান্ডার্ড সিরামিকের শেয়ার দর ৮ দশমিক ৫৬ শতাংশ বেড়েছে।