কারণ ছাড়াই অস্বাভাবিক বাড়ছে ডেল্টা লাইফের দর

আপডেট : ২৮ জুন ২০২১, ২১:৪৫

ইত্তেফাক রিপোর্ট

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের ডেল্টা লাইফ ইনসিওরেন্সের শেয়ার দর কোনো কারণ ছাড়াই অস্বাভাবিক বাড়ছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে সমপ্রতি ডিএসই কোম্পানিটিকে নোটিশ পাঠায়। এর জবাবে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর এভাবে বাড়ছে। ডেল্টা লাইফ ইনসিওরেন্সের শেয়ার দর গত ১৫ জুন ছিল ৯৩ দশমিক ৪০ টাকায়। আর ২৭ জুন কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ১১৭ দশমিক ৪০ টাকায়। অর্থাত্ এ ৮ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ২৪ টাকা বা ২৬ শতাংশ বেড়েছে।