মোবাইল গেমসে আসক্তি

আপডেট : ২৮ জুন ২০২১, ২১:৫৩

প্রায় দেড় বছর ধরে বন্ধ সকল শিক্ষা প্রতিষ্ঠান। আর এসময় ঘরবন্দি অনেক শিক্ষার্থীই আসক্ত হয়ে পড়ছে মোবাইল গেমসে । পরিবারের সঙ্গে সময় কাটানোর পরিবর্তে দিনের অধিকাংশ সময় মোবাইল গেমস খেলে কাটাচ্ছে শিশু-কিশোররা। যার প্রভাব পড়ছে তাদের আচার আচরণে। মানসিক ও শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ছে শিশু-কিশোররা। মোবাইল গেমস শিশু-কিশোরদের মেধা বিকাশে বাধা হয়ে দাঁড়িয়েছে। আসক্তির ফলে শিশু-কিশোরদের মেজাজ খিটখিটে হয়ে পড়ছে, আচরণ অবাধ্য হয়ে পড়ছে। মোবাইল স্ক্রিনে দীর্ঘ সময় ধরে তাকিয়ে থাকার ফলে অনেক ক্ষেত্রেই দেখা দিচ্ছে চোখের সমস্যা। এ সমস্যা সমাধানে অভিভাবকদের এগিয়ে আসতে হবে। নিজের সন্তানের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডে শিশুদের ব্যস্ত রাখতে হবে।

অপূর্ব দাশ, ময়মনসিংহ