চারটি থানা নিয়ে গঠিত মাগুরা জেলা। শালিকা মাগুরার অন্যতম থানা। মাগুরা-শালিকা সড়কের জুরাইন বাজার সংলগ্ন জুরাইন হাফেজিয়া মাদরাসার নিকটে দীর্ঘ দিন ধরে রাস্তায় ভুল পথ নির্দেশক সংকেত স্থাপিত রয়েছে। রাস্তার দুই পাড়ে দিঘী। মাগুরা যাওয়ার পথে রাস্তা ডান দিকে মোড় নিয়েছে কিন্তু সেখানে সংকেত দেওয়া আছে বামে মোড়। একই মোড়ের অপর প্রান্তেও ভুল নির্দেশনা দেওয়া হয়েছে। ফলশ্রুতিতে প্রতি নিয়ত দুর্ঘটনা ঘটছে। মাগুরা-শালিকা রোডের এক পাবলিক পরিবহনের চালক জানান, এই ভুল নির্দেশনার জন্য একটু অসাবধান হলেই ১০ ফিট গভীর খাদে গিয়ে পড়তে হবে।
এই সমস্যা নিয়ে এলজিইডি-এর কাছে একাধিক বার সমাধান করার কথা বলা হলেও কোন সমাধান পাওয়া যায় নাই। এলাকাবাসির দাবি দ্রুত সংকেত সঠিক করা হোক। এ বিষয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করি।
মোঃ নাজমুচ্ছাকিব,
কুষ্টিয়া।
