ফটোসাংবাদিক রেহেনা আক্তারের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

আপডেট : ২৮ জুন ২০২১, ২১:৫৯

ইত্তেফাক রিপোর্ট

ফটোসাংবাদিক রেহেনা আক্তারের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত বছর ২৯ জুন তিনি ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিত্সাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। রেহানা কোলন ক্যানসারে আক্রান্ত হয়ে মাত্র ৩২ বছর বয়সে মারা যান। রেহেনা আক্তার দৈনিক ইত্তেফাকের স্টাফ ফটোসাংবাদিক হিসেবে কর্মরত ছিলেন। তার আগে পাক্ষিক অন্যান্য, বাংলা নিউজ টোয়েন্টিফোর ডটকমসহ বিভিন্ন সংবাদমাধ্যমে দক্ষতা ও সুনামের সঙ্গে কাজ করেছেন। রেহেনার দুই মেয়ে রাদিয়া ইসলাম ও রাবাব ইসলাম।