চট্টগ্রাম অফিস
নগরীর কর্ণফুলী থানার ভেল্লাপাড়া থেকে ১১ হাজার ৫৬০ পিস ইয়াবাসহ পুলিশের এসআই মো. মাসুদ রানাকে গ্রেফতার করেছে র্যাব-৭। গতকাল সোমবার ঘটনাটি নিশ্চিত করে কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ জানান, গ্রেফতার হওয়া পুলিশ কর্মকর্তা মো. মাসুদ রানা কক্সবাজার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) কর্মরত আছেন।
ওসি আরো জানান, গত রবিবার দুপুরে ভেল্লাপাড়া এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় র্যাব-৭। এ সময় একটি প্রাইভেটকারে তল্লাশি করে ১১ হাজার ৫৬০ পিস ইয়াবাসহ পুলিশের এসআই মো. মাসুদ রানাকে আটক করা হয়।
