কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
২০২১-২২ অর্থবছরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ৫৭ কোটি ১ লাখ টাকার বাজেট পাশ হয়েছে। রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত ৮০তম সিন্ডিকেট সভায় এ বাজেট পাশ হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরীর সভাপতিত্বে সভায় বাজেট উপস্থাপন করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান। এর আগে গত ২২ জুন বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটির ৪৮তম সভায় প্রস্তাবিত বাজেটের সুপারিশ করা হয়।
এবারের বাজেটে গত বছরের তুলনায় গবেষণা খাতে ২৫ শতাংশ বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে এবং প্রথম বারের মতো শিক্ষার্থীদের জন্য বৃত্তি ও মেধাবৃত্তি খাতে বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া গত অর্থবছরের তুলনায় ২০২১-২২ অর্থ বছরে সেমিনার ও কনফারেন্স খাতে ৬০ শতাংশ, ফিল্ড ওয়ার্ক ও শিক্ষা সফর খাতে ৫০ শতাংশ বাজেট বৃদ্ধি করা হয়েছে।
