মোঃ সামছুল হক কাজল
গাইবান্ধার সাদুল্লাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক মোঃ সামছুল হক কাজল (৬৫) গতকাল সোমবার সকাল সোয়া ৯টার দিকে উপজেলার খোর্দ্দ রসুলপুর গ্রামের নিজ বাড়িতে অসুস্থতাজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি... রাজিউন)।
তিনি স্ত্রী ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার বাদ যোহর নিজ বাড়িতে মরহুমের জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।
