ইউরো চ্যাম্পিয়নশিপ

বিশ্বসেরাদের কাছে চ্যাম্পিয়নদের বিদায়

আপডেট : ২৮ জুন ২০২১, ২৩:৪১

একবার নয়, দুই বার নয়, পর্তুগাল ২৩ বার বেলজিয়ামের গোল মুখে শট করেছে। হয় গোলকিপার থিবো কর্তোয়া ঠেকিয়েছেন না হয় পোস্টে লেগেছে, ডিফেন্ডাররা সামনে দাঁড়িয়েছেন। তবে সব ডিফেন্ডারের চোখ ফাঁকি দিয়ে যখন বল ঢুকবে তখনই আবার সেই গোলকিপার বল ঠেকিয়ে দিয়েছেন। ফ্রি-কিক থেকে রোনালদোর দারুণ শট ফিরিয়েছেন বলে নয় ম্যাচ জুড়ে বাধার দেওয়াল হয়েছিলেন রিয়াল তারকা। এত চেষ্টার পরও গোল হলো না। তাহলে কি ভাগ্যের কাছে হেরে গেল রোনালদোর পর্তুগাল। নাকি রোনালদোকে বোতল বন্দি করে রাখায় এডনে হ্যাজার্ড, রুই প্যাট্টিসিও, পালিনহার, কেভিন ডি ব্রুয়েন, লুকাকুদের বেলজিয়াম সুযোগ পেয়েছিল।

বেলজিয়াম একটা শট করেই গোল পেয়ে গেছে। সেই এক গোলের ওপর ভর করে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগিজকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে বেলজিয়াম। ২ জুলাই কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম খেলবে ইতালির বিপক্ষে।

বেলজিয়ামের থোগান হ্যাজার্ডের অনবদ্য গোলে স্বপ্নভঙ্গ হয় ক্রিশ্চিয়ানো রোনালদোর। রবিবার রাতে স্পেনেরে সেভিয়ায় পর্তুগালের বিরুদ্ধে বেলজিয়াম তারকার গোল দেখে অভিভূত দর্শক। প্রায় ২৫ গজ দূর থেকে থোরগান হ্যাজার্ডোর ডান পায়ের বাঁক খাওয়ানো শট যেভাবে পর্তুগালের জালে গোল হয়েছে তা অবিশ্বাস্য। ৪২ মিনিটের এই এক গোল শোধ হবে  না এটা রোনালদোর ভক্তরা বিশ্বাস করেননি। পুরো ৯০ মিনিট পর্যণ অক্ষো করে হতাশায় স্টেডিয়াম ছেড়েছেন। আর বাংলাদেশের টিভির দর্শক গতকাল দিনের বেলায়ও ম্যাচ নিয়ে কথা বলেছেন।

একরাশ হতাশায় এস্তাদিও লা কার্তুয়ার ঘাসে আর্মব্যান্ড ছুড়ে মারলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ক্যারিয়ারের গোধূলিলগ্নে ৩৬ বছর বয়সি পর্তুগজি সুপার স্টার। তবে কি ইউরোয় সিআর সেভেনের শেষ ম্যাচ খেলে ফেললেন। দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণ বৃথা গেছে।

ফ্রি-কিক থেকে রোনালদোর দারুণ শট ফিরিয়েছেন বলে নয় ম্যাচ জুড়ে বাধার দেওয়াল হয়েছিলেন রিয়াল তারকা। ৩৭ বছরের মধ্যে প্রথমবারের মতো মাত্র ১ জয় নিয়ে আসর শেষ করলো ইউরোর বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল।