জুলাই মাসের প্রথম দিকে দেড় কোটি সিনোভেক্স টিকা পাচ্ছে বাংলাদেশ। গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তর সূত্র এটি নিশ্চিত করেছে। বিশেষজ্ঞরা বলছেন, যেভাবে সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি সংক্রমণরোধে টিকার বিকল্প নেই। বিশ্বের যে কয়টি দেশ করোনা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে তারা গণহারে নাগরিকদের টিকা নিশ্চিত করেছে। এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, আশা করছি জুলাইয়ের প্রথম দিকে দেড় কোটি টিকা পেয়ে যাব। প্রথমে বড় একটি অংশকে এই টিকা দেওয়া হবে, পরে পর্যায়ক্রমে সবাইকে দেওয়া হবে।
