আবদালা :কিউবার বিস্ময় জাগানো ভ্যাকসিন

আপডেট : ২৯ জুন ২০২১, ০০:৩৩

কিউবার স্বাস্থ্য বিভাগের দাবি, দেশে তৈরি ভ্যাকসিন ‘আবদালা’ যে ৯২ দশমিক ২৮ ভাগ কার্যকর তা ক্লিনিক্যাল ট্রায়ালে প্রমাণিত। সম্প্রতি এক টুইট বার্তায় কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-কানেলে আবদালার প্রশংসা করতে গিয়ে বলেন, দুটি মহামারিতে (করোনা ভাইরাস ও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা) আক্রান্ত হয়েও ফিনলে ইনস্টিটিউট ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি কেন্দ্রে আমাদের বিজ্ঞানীরা দুটি কার্যকর ভ্যাকসিন উপহার দিয়েছেন। ৬০ বছর ধরে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবরোধের শিকার কিউবা। ক্যারিবীয় দ্বীপপুঞ্জের দেশটি অবরোধের বিরুদ্ধে যেভাবে লড়েছে, করোনার বিরুদ্ধেও যেন লড়ছে সেভাবেই। ১ কোটি ১০ লাখ মানুষের দেশটি মহামারির শুরুতেই রাশিয়া বা চীন থেকে ভ্যাকসিন আমদানি না করার সিদ্ধান্ত নেয়। কিন্তু পরে পরমুখাপেক্ষী না হয়ে নিজেদের সামর্থ্যে ভ্যাকসিন তৈরি করে দেশবাসীকে করোনা থেকে রক্ষার সেই সিদ্ধান্ত এখন সফল বলে দাবি করছে কিউবা। -ডয়চেভেলে