মিয়ানমারে গ্রেফতার হচ্ছেন রাজনৈতিক বন্দিদের আইনজীবীরা

আপডেট : ২৯ জুন ২০২১, ০০:৫১

মিয়ানমারে রাজনৈতিক বন্দিদের আইনজীবীরা কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছেন। সামরিক জান্তার সরকার এখন বেছে বেছে আইনজীবীদের গ্রেফতার করছে। দেশজুড়ে অন্তত পাঁচ জন আইনজীবীকে গ্রেফতার করা হয়েছে। গত মাসে প্রথমবারের মতো নেইপিদো কাউন্সিলের ক্ষমতাচ্যুত চেয়ারম্যান মিও অংয়ের আইনজীবী থেইন হ্লেইং তুনকে গ্রেফতার করে সরকার। তিনি অং সু চিরও অন্যতম আইনজীবী। গত পহেলা ফেব্রুয়ারি সামরিক বাহিনী ক্ষমতা নেওয়ার পর মিয়ানমারে অন্তত ৮৮৩ জন নিহত এবং ৬ হাজারের বেশি বিক্ষোভকারী গ্রেফতার বা কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন। —আলজাজিরা