আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) সিনিয়র প্রসিকিউটর জেয়াদ আল মালুমের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী গতকাল সোমবার এক শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। জেয়াদ আল মালুম ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) গত শনিবার ইন্তেকাল করেন।
বাংলাদেশ মহিলা পরিষদের শোক
বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জেয়াদ আল মালুমের মৃত্যুতে বাংলাদেশ মহিলা পরিষদ গভীরভাবে শোকাহত। গতকাল মহিলা পরিষদের এক বিবৃতিতে বলা হয়, মহিলা পরিষদের আইন সংস্কার আন্দোলনে অন্যতম পরামর্শক ছিলেন। মহিলা পরিষদ প্রস্তাবিত অভিন্ন পারিবারিক আইন, নারী নির্যাতন বিরোধী আইন প্রণয়নসহ সব কাজে তার সহযোগিতা সংগঠন কৃতজ্ঞতার সঙ্গে স্মরণে রাখবে।
