মনোনয়নের খবরাখবর

আপডেট : ১৭ নভেম্বর ২০১৮, ১৯:২৭

 

ইকবাল খন্দকার

—শুনলাম আপনে নাকি খুব কইরা মনোনয়ন চাইতাছেন?

—জি না, আপনে ভুল শুনছেন। আমি মনোনয়ন চাইতাছি না। চাইতাছি মনোন্নয়ন।

—মনোনয়ন নিয়া এত কাড়াকাড়ি ক্যান হয়?

—কারণ, মনোনয়ন মানেই একের ভিতরে দুই। মন ও নয়ন।

—একেক দলের মনোনয়নপত্রের দাম একেকরকম ক্যান?

—কারণ, একেক কোম্পানির মোবাইলের সিমের দাম একেকরকম।

—মনোয়নপত্র বাছাই প্রক্রিয়াটা আসলে কেমন?

—সম্ভবত মাছের কাঁটা বাছার মতো ব্যাপার। তবে কাঁটা বাইছা মাছ খাইয়া ফেলা যায়, মনোনয়নপত্র খাওয়া যায় না।

 

—মনোনয়নপত্র সর্বপ্রথম কত সালে চালু হয়, বলতে পারবেন?

—পারব। যদি আন্দাজে বলার অপশন থাকে।

—মনোনয়নপত্র কেনার সময় যে হাঙ্গামাটা হয়, এইটা ক্যান হয়?

—কারণ, চামচাদের গলায় বড়ই জোর। তারা চিল্লাইলেও গলার রগ ছিঁড়ে না।