মীর আব্দুর রাজ্জাকের মৃত্যুবার্ষিকী আজ

আপডেট : ২৯ জুন ২০২১, ০০:৫৪

জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য ও পার্টির চেয়ারম্যানের বিশেষ সহকারী মীর আব্দুস সবুর আসুদের পিতা মীর আব্দুর রাজ্জাকের ২১তম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার। এ উপলক্ষ্যে আজ বাদ আসর ঢাকা মাতুয়াইল দক্ষিণপাড়া হাসেম রোড জামে মসজিদে এবং তার নিজ বাসায় পরিবারের পক্ষ  থেকে কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের শরিক হওয়ার জন্য মীর আব্দুস সবুর আসুদ অনুরোধ করেছেন।