করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্ত আগামী ১৪ জুলাই পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল সোমবার পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে এক আন্তঃমন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত হয়েছে। বৈঠকের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস গণমাধ্যমকে বলেন, বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার শুধু সীমান্ত দিয়ে প্রবেশ করা যাবে।
উল্লেখ্য, করোনা পরিস্থিতির কারণে গত ২৬ এপ্রিল থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের স্থলসীমান্ত ১৪ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়, যার মেয়াদ শেষ হয় ৯ মে। এরপর দ্বিতীয় দফায় স্থলসীমান্ত বন্ধের মেয়াদ আরো ১৪ দিন বাড়ানো হয়, যা ২৩ মে শেষ হয়। এরপর সীমান্ত বন্ধের মেয়াদ আরো আট দিন বাড়ায় বাংলাদেশ।
ত?বে সীমান্ত বন্ধ থাকলেও ভারতে আটকেপড়া বাংলা?দে?শি নাগরিক?দের ম?ধ্যে যা?দের ভিসার মেয়াদ ১৫ দিন বা তার চে?য়ে কম ছিল তা?দের ১৪ দি?নের বাধ্যতামূলক কোয়া?রেন্টাইনের শর্তে দে?শে ফেরার সু?যোগ দেওয়া হয়। এখনো একই নিয়মে দেশে ফিরতে পারছে বাংলাদেশিরা।
