জিম্বাবুয়ের উদ্দেশ্যে উড়াল দিলেন টাইগাররা

আপডেট : ২৯ জুন ২০২১, ০৫:৪৪

জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে অংশ নিতে ভোরে ঢাকা ত্যাগ করেছে বাংলাদেশ ক্রিকেট দল। মঙ্গলবার ভোর ৪টায় মুমিনুল হকের নেতৃত্বে ১৮ সদস্যের টেস্ট দল কাতার এয়ারলাইন্সের একটি বিমানে দেশ ছাড়ে। 

এখন থেকে ঠিক ৮ বছর আগে ২০১৩ সালে জিম্বাবুয়ে সফরে গিয়েছিল বাংলাদেশ। সেবার টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে পিছিয়ে পড়ার পর ড্র করতে পেরেছিল মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন দল, হেরেছিল ওয়ানডে সিরিজে।

No description available.

তবে এই সফরে একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ।

টেস্ট ম্যাচ দিয়ে সিরিজ শুরু হওয়ার কারণে টেস্ট স্কোয়াডে থাকা ১৮ ক্রিকেটার ও কোচিং স্টাফরা প্রথম দফায় জিম্বাবুয়ে যাচ্ছেন। ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াডে থাকা ক্রিকেটাররা পরের দফায় যাবেন।

বিসিবি সূত্রে জানা গেছে, আগামী ৯ জুলাই রওনা হবেন সীমিত ওভারের ক্রিকেটাররা। এছাড়া সাকিব আল হাসান যুক্তরাষ্ট্র থেকে সরাসরি জিম্বাবুয়ে যাবেন।

No description available.

জিম্বাবুয়ে পৌঁছার পর দিনই অনুশীলন করবেন তামিমরা। এরপর ৩ ও ৪ জুলাই সফরকারীরা দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন। ৫ ও ৬ জুলাই অনুশীলন করে ৭ জুলাই মাঠে গড়াবে একমাত্র টেস্ট ম্যাচটি। 

এরপর ১৬, ১৮ ও ২০ জুলাই অনুষ্ঠিত হবে তিনটি ওয়ানডে। ২৩, ২৫ ও ২৭ জুলাই তিনটি টি-টোয়েন্টিতে লড়বে বাংলাদেশ-জিম্বাবুয়ে। সব ম্যাচ হবে হারারেতে।


ইত্তেফাক/এনএ