জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শিক্ষার্থীদের সেমিস্টার ভর্তি ও পরীক্ষার ফি পরিশোধের সময় বাড়ানো হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী অনলাইনে আগামী ১২ জুলাইয়ের মধ্যে সেমিস্টারে ভর্তি এবং ১৪ জুলাইয়ের মধ্যে সেমিস্টার পরীক্ষার ফি জমা দিতে পারবে শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২৯ জুন) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল ইন্সটিটিউট ও বিভাগসমূহের যে সব শিক্ষার্থী করোনা পরিস্থিতির জন্য অনলাইনে ২৭ জুনের মধ্যে ভর্তি প্রক্রিয়া এবং ২৯ জুনের মধ্যে ফরম পূরণ সম্পন্ন করতে পারেনি তারা আগামী ১২ জুলাই পর্যন্ত ভর্তি এবং ১৪ জুলাই পর্যন্ত সেমিস্টার পরীক্ষার ফি জমার সময়সীমা বর্ধিত করা হলো।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান বলেন, শিক্ষার্থীদের সুবিধার্থে ফি প্রদানের সময় বাড়ানো হয়েছে। সময় বাড়ানোর জন্য বিভিন্ন বিভাগ থেকে চেয়ারম্যান এবং শিক্ষার্থীরা আবেদন করেছিলেন। তার প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইত্তেফাক/ইউবি
